ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রুবেলের সঙ্গে আইয়ুব বাচ্চুর একমঞ্চে গাওয়া হলো না

আকাশ স্পোর্টস ডেস্ক: 

রুবেল হোসেন ক্রিকেটার হয়ে ওঠার আগে শৈশবে আইয়ুব বাচ্চুর সুরেলা কণ্ঠের প্রেমে পড়েন। তিনি বলেন, আমি শৈশব থেকেই জেমস ভাই, বাচ্চু ভাইয়ের গান শুনি। আমি বাচ্চু ভাইয়ের বিশাল ভক্ত।

আগুনঝরা বোলিংয়ের গতির মতো রুবেলের গলায় সুর আছে বেশ। তাই গানের প্রতি ঝোঁক ছিল অসাধারণ। বিশেষ করে এলআরবি ব্যান্ডের আইয়ুব বাচ্চুর গানের অন্ধ ভক্ত ছিলেন তিনি।

পেসার রুবেল হোসেনের সঙ্গে আইয়ুব বাচ্চুর সম্পর্ক ছিল দারুণ। রুবেলের নিজেরও ব্যান্ড দল আছে। বেশির ভাগ সময় আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান গাইতেন তিনি। রুবেলের গানে মুগ্ধ হয়ে গুণী এই শিল্পী বলেছিলেন, সুযোগ আসলে মঞ্চে রুবেলের সঙ্গে গান গাইবেন।

ক্রিকেটার হওয়ার পরেও বাচ্চুর গানের প্রতি ভালোবাসা কমেনি রুবেলের। গান গেয়ে একদিন প্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুকে শুনিয়েছিলেন। রুবেলের গানে মুগ্ধ হয়েছিলেন দেশের রক ব্যান্ডের অন্যতম আদর্শ আইয়ুব বাচ্চু।

বাচ্চুর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে রুবেল বলেন, তার মৃত্যুকে সত্যিই মানতে পারছি না। সবাই তার জন্য দোয়া করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুবেলের সঙ্গে আইয়ুব বাচ্চুর একমঞ্চে গাওয়া হলো না

আপডেট সময় ০৭:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮