ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নরসিংদীতে জঙ্গি অভিযানে পুলিশের পৃথক দুটি মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীর শেখেরচর ও মাধবদী এলাকায় দুটি বাড়িতে জঙ্গি আস্তানার ঘটনায় সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানায় পুলিশ বাদী হয়ে শেখেরচরের জঙ্গি আস্তানার ঘটনায় বুধবার এবং মাধবদীর জঙ্গি আস্তানার ঘটনায় বৃহস্পতিবার এ মামলা করেন।

শেখেরচরে ভগীরথপুর এলাকার বিল্লাল মিয়ার বাড়ির জঙ্গি আস্তানার ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার বাসিন্দা হাফিজকে আসামি করা হয়।

এ ছাড়া মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর গাঙপাড় এলাকার হাজী আফজালের সাততলা বাড়িতে জঙ্গি আস্তানার ঘটনায় গ্রেফতারকৃত জঙ্গি খাদিজা আক্তার মেঘনা ও মৌসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে মামলা করা হয়।

মামলায় ৩-৪ জনকে পলাতক হিসেবে দেখানো হয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার বাসিন্দা হাফিজ জঙ্গিদের বাড়ি ভাড়া নিতে সহায়তা করেন।

মাধবদী থানার ওসি (তদন্ত) ফজলু বলেন, গ্রেফতার জঙ্গি মেঘনা ও মৌকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

শেখেরচরের ঘটনায় এসআই এনায়েত কবির ও মাধবদীর ঘটনায় এসআই বাবু উত্তম কুমার বিশ্বাস বাদী হয়ে মামলা করেন।

উল্লেখ্য, সোমবার রাতে শেখেরচর ও মাধবদীর গাংপাড় এলাকায় দুটি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। টানা ৪০ ঘণ্টার অভিযানে শেখেরচরে ২ জঙ্গি নিহত হন ও মাধবদীতে ২ নারী জঙ্গি গ্রেফতার হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

নরসিংদীতে জঙ্গি অভিযানে পুলিশের পৃথক দুটি মামলা

আপডেট সময় ০৬:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮