ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মেসি না ফিরলে কী করবে আর্জেন্টিনা?

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ হতাশা কাটিয়ে উঠতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে আর্জেন্টিনা। রাশিয়া-বিদায় পরবর্তী সময়ে গুয়াতেমালা, কলম্বিয়া ও ইরাকের বিপক্ষে প্রীতি ম্যাচে উতরে গিয়েছিলেন দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সবকটিতে জয় না পেলেও পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়নি।

তবে প্রথম বিগ ম্যাচে এসেই ধরা খেলেন তারা। মঙ্গলবার রাতে শেষ মুহূর্তের নাটকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছেন আলবিসেলেস্তেরা। চিরশত্রুদের বিপক্ষে বড্ডভাবে টের পাওয়া গেছে একজন লিওনেল মেসির অভাব। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে- জাতীয় দলে কী আর ফিরবেন তিনি? ফিরলেই বা কখন ফিরবেন?

রাশিয়া বিশ্বকাপে ভরাডুবির পর জাতীয় দল থেকে বিমুখ আছেন মেসি। অসংখ্যবার প্রত্যাবর্তনের ব্যাপারে জানতে চাইলেও মুখে রয়েছেন কুলুপ এঁটে। এ নিশ্চুপ নীরবতায় তার আন্তর্জাতিক ফুটবলে ফেরা না ফেরা চরম অনিশ্চতায় ফেলেছে।

তবে ছোট ম্যাজিসিয়ানকে ফিরে পাওয়ার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি। তার স্পষ্ট স্বীকারোক্তি, আমি মেসির সঙ্গে সাক্ষাত করেছি। তার সঙ্গে কথা বলেই তাকে স্কোয়াডের বাইরে রেখেছি। আমরা নতুন একটি দল গড়ার চেষ্টা করছি। আশা করছি, সময়মতো সে ফিরে আসবে। সবার সঙ্গে খাপখাইয়ে নেবে।

তিনি বলেন, মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। এখনও দলকে দেয়ার মতো তার অনেক কিছু আছে। শেষ পর্যন্ত সে ফিরবেই। আশা করি, ওর প্রত্যাবর্তনটা রাজকীয় হবে।

ফুটবলের বরপুত্র না ফিরলেও দলের কৌশল কেমন হবে তা নির্ধারণ করে রেখেছেন স্কালোনি, বার্সা তারকা না ফিরলে আমরা দল হয়ে খেলার চেষ্টা করব। সবার মধ্যে সমন্বয় গড়ে তোলার চেষ্টা করব। দল হয়ে খেলতে পারলে আমাদের হারানো কষ্টকর হবে। এটিই আমাদের ধারণা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ

মেসি না ফিরলে কী করবে আর্জেন্টিনা?

আপডেট সময় ০২:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮