ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নরসিংদীতে ‘জঙ্গি আস্তানায়’ মিলল ২ মরদেহ

অাকাশ জাতীয় ডেস্ক: 

নরসিংদীর শেখেরচরের ভগীরথপুরে ‘জঙ্গি আস্তানা’ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে একজন নারী ও অন্যজন পুরুষ। তবে তাদের কোনো পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার বিকাল ৪টায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

তিনি জানান, অভিযান সমাপ্ত করা হয়েছে। পাঁচতলা বাড়িতে সোয়াত টিমের অপারেশনের পর ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহত নারী ও পুরুষের পরিচয় এখনও জানা যায়নি।

অপারেশনের সময় নিহতরা সোয়াত টিমকে লক্ষ্য করে ককটেল ছুড়েছিল বলে জানান মনিরুল ইসলাম।

অভিযানের পর বাড়িটির ভেতর থেকে একটি আগেয়াস্ত্র উদ্ধারের কথা জানান তিনি।

মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে কাপড় ব্যবসায়ী বিল্লাল হোসেনের পাঁচতলা বাড়িতে সোয়াত টিমের অপারেশন ‘গর্ডিয়ান নট’ শুরু হয়।

বাড়িটি থেকে বেলা সাড়ে ১১টা থেকে প্রায় ঘণ্টাখানেক দফায় দফায় গুলির শব্দ পাওয়া যায়।

এদিকে মাধবদী পৌরসভার গাংপাড় এলাকার আফজাল হাজির ‘নিলুফা ভিলা’ নামে একটি ভবনও জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ। সেখানেও অভিযান শুরু হবে বলে জানা গেছে।

সাত তলা ওই ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে জঙ্গিরা অবস্থান করছে বলে পুলিশের ধারণা। ভবনটির প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত রয়েছে মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা।

এর আগে সোমবার রাত ৯টার দিকে ওই বাড়ি দুটি ঘিরে ফেলেন কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ সদর দফতরের ল ফুল ইন্টারসেপশন সেলের (এলআইসি) সদস্যরা। পরে র‌্যাব তাদের সঙ্গে যোগ দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নরসিংদীতে ‘জঙ্গি আস্তানায়’ মিলল ২ মরদেহ

আপডেট সময় ০৪:৫৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮