ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেইমার-এমবাপ্পের একজন এলে মডরিচকে ছাড়বে রিয়াল

আকাশ স্পোর্টস ডেস্ক:

সেই বিশ্বকাপের পর থেকেই লুকা মডরিচের ওপর পাখির চোখ করে আছে ইন্টার মিলান। আসছে শীতকালীন দলবদলের মৌসুমেই তাকে ডেরায় ভেড়াতে মরিয়া ইতালিয়ান ক্লাবটি।

সেই পরিপ্রেক্ষিতে রিয়াল মাদ্রিদ সাফ জানিয়ে দিল, পিএসজি থেকে নেইমার-কিলিয়ান এমবাপ্পের একজন তাদের ঘরে বসত গাঁড়লেই কেবল ক্রোয়েশিয়া মিডফিল্ডার মডরিচকে ছাড়বে তারা।

আসছে জানুয়ারিতে বসবে শীতকালীন দলবদলের মৌসুম। এ মুহূর্তে তা ঘিরে প্রস্তুতি সারছে ইউরোপিয়ান ক্লাবগুলো। ওই সময়ে মডরিচকে দলে টানার সব রকম প্রস্তুতি সেরে ফেলেছে ইন্টার মিলান।

সেই প্রেক্ষাপটে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ জানালেন, বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে ছাড়তে তাদের আপত্তি নেই। তবে এর আগে নেইমার-এমবাপ্পের একজনকে সান্তিয়াগো বার্নাব্যুতে আসতে হবে।

রাশিয়া বিশ্বকাপ শেষেই নেইমার-এমবাপ্পের প্রতি আগ্রহের কথা জানিয়েছিল রিয়াল। তবে তা আলোর মুখ দেখেনি। ফের দুজনের মধ্যে একজনকে ভেড়ানোর ইচ্ছার কথা জানালো লস ব্লাঙ্কোরা। সম্ভব হলে শীতকালীন উইন্ডোতেই।

বিশ্বমঞ্চের ফর্মটা ফ্রেঞ্চ লিগ ওয়ানেও অনূদিত করছেন এমবাপ্পে। ইতিমধ্যে ফরাসি ঘরোয়া লিগে ১১ ম্যাচে ১৪ গোল করে ফেলেছেন বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার। ফ্রান্সকে দ্বিতীয়বারের মতো সোনালি ট্রফি এনে দেয়া এ তারকাকে ভাবা হচ্ছে আগামীর সুপারস্টার।

রাশিয়া বিশ্বকাপ খুব একটা ভালো যায়নি নেইমারের। তবে ফরাসি লিগে চেনা ছন্দে ব্রাজিলীয় তারকা। ১১ ম্যাচে ১৪ গোল করে দ্য পারিসিয়ানদের লিগ টেবিলের শীর্ষে রেখেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেইমার-এমবাপ্পের একজন এলে মডরিচকে ছাড়বে রিয়াল

আপডেট সময় ০২:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮