ঢাকা ০১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঐতিহাসিক জয়ে ফিলিস্তিনের শিরোপা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বঙ্গবন্ধু গোল্ডকাপের টাইব্রেকারে ফিলিস্তিন ৪-৩ গোলের ব্যবধানে তাজিকিস্তানকে পরাজিত করে। এই জয়ের মধ্য দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা নিজেদের করে নেয় ফিলিস্তিন।

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে দু’দল। কিন্তু নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকে। এর ফলে টাইব্রেকারে ফল নির্ধারিত হয়।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোল্ডকাপের ফাইনাল ম্যাচটি শুরু হয়।

খেলার শুরু থেকেই সমানতালে খেলেছে দু’দল। সাত মিনিটে বক্সের বাইরে থেকে তাজিকিস্তানের ফরোয়ার্ড জাহাঙ্গীরের শট বারের উপর দিয়ে চলে যায়। এরপর থেকে বেশ কিছুটা সময় আক্রমণের করে তাজিক শিবিরে কাঁপন ধরায় ফিলিস্তিনের খেলোয়াড়রা।

ম্যাচের ২৩ মিনিটে ফিলিস্তিনের বিএ রশিদের পাসে বল পেয়ে আবারো বক্সে ঢুকে জোরালো শট নেন মুসা। তাজিকিস্তানের গোলকিপার রুস্তম ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে এ যাত্রায় দলকে রক্ষা করেন। মিনিট দুয়েক পর বল নিয়ে বক্সে ঢুকে পড়েন খালিদ সালেম। তাকে ঘিরে ধরেন প্রতিপক্ষের ডিফেন্ডাররা। তবে দমে না গিয়ে বল নিজের নিয়ন্ত্রণে রেখে ডান পায়ের শট নেন খালিদ। বল বাঁ পোস্টে লেগে ফেরত আসে।

২৭ মিনিটে বক্সের বাইরে থেকে ইসলাম বর্তনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৪ মিনিটে ফিলিস্তিনের সামেহ মারাবাহকে মারাত্মক ফাউল করেন ফাতখুল্লুয়েভ। মুখে ঘুষিও মারেন। একপর্যায়ে দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। রেফারি ফিলিস্তিনের রশিদকে হলুদ এবং লাল কার্ড দেখান তাজিকিস্তানের অধিনায়ক ফাতখুল্লুওয়েভকে। ফলে দশজনের দলে পরিণত হয় তাজিকিস্তান।

৫৭ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ফিলিস্তিনের আবদুল্লাহ জাজেরের শট ছিল নিশ্চিত গোল। কিন্তু হাত উঁচিয়ে বল ফিস্ট করে কর্নারের বিনিময়ে দলকে এ যাত্রায়ও রক্ষা করেন তাজিক গোলকিপার। পরের মিনিটে সুযোগ হাতছাড়া হয়েছে তাজিকিস্তানেরও। বক্সে বল পেয়ে শট নেন তারসুনভ কমরণ। কিন্তু অল্পের জন্য জালে জড়ায়নি বল।

৬০ মিনিটে বক্সের একেবারে কাছেই কমরনকে ফাউল করেন ফিলিস্তিনের জাহাঙ্গীর। ফ্রি কিক পায় তাজিকিস্তান। তবে সহজ সুযোগটা কাজে লাগাতে পারেননি ডিফেন্ডার আসরুরভ।

৭৬ মিনিটে তাজিকিস্তানের নাজারুভের শট প্রথমে বারে লেগে ফেরত আসে। ফিরতি বলে আবারো শট নিয়ে বল জালে জড়িয়েছিলেন এই ডিফেন্ডার। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ছিলো গোলশূন্য। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।

এএফসি চ্যালেঞ্জ কাপ ও আমন্ত্রিত একটি টুর্নামেন্ট জেতার রেকর্ড রয়েছে ফিলিস্তিনের। বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন হলে এটা হবে তাদের তৃতীয় আন্তর্জাতিক ট্রফি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঐতিহাসিক জয়ে ফিলিস্তিনের শিরোপা

আপডেট সময় ০৯:৩০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮