ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

শ্রীলঙ্কার সমুদ্রবন্দর ব্যবহারে আগ্রহী বিজিএমইএ

অাকাশ জাতীয় ডেস্ক:

তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে শ্রীলঙ্কার সমুদ্রবন্দর ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

এতে একদিকে খরচ কমবে অন্যদিকে স্বল্প সময়ে পোশাক রফতানি করা যাবে। মূলত শ্রীলঙ্কার দেয়া প্রস্তাবের ভিত্তিতে এ বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।

বৃহস্পতিবার কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে সংগঠনটির নেতাদের সঙ্গে বৈঠক করে শ্রীলঙ্কার ব্যবসায়ী প্রতিনিধি দল। সেখানে এ বিষয়ে আলোচনা হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শ্রীলঙ্কার উন্নয়ন কৌশল ও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়কমন্ত্রী মালিক সামারাবিক্রমা। এরপর সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার বন্দর ব্যবহারে আগ্রহের কথা জানান বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, দুই দেশের মধ্যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একটি হচ্ছে, পোশাক পণ্য রফতানির ক্ষেত্রে শ্রীলঙ্কার বন্দর ব্যবহার।

এটি হলে লিড টাইম (পণ্য পরিবহনের সময়) কম লাগবে, খরচ কমবে। দ্বিতীয়ত হচ্ছে, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি করা। দুটি প্রস্তাব পর্যালোচনা করতে একটি কমিটি করা হবে।

তিনি বলেন, শ্রীলঙ্কার অনেকগুলো সমুদ্র পোর্ট আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

শ্রীলঙ্কার সমুদ্রবন্দর ব্যবহারে আগ্রহী বিজিএমইএ

আপডেট সময় ০৫:১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮