ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

১০ বছরের জেল হচ্ছে রোনাল্ডোর!

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিপদ ধেয়ে আসছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের এক নারী। এ অভিযোগ প্রমাণিত হলে সিআর সেভেনের ১০ বছরের জেল হবে।

রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ক্যাথরিন মায়োরগা। সাবেক এ মার্কিন মডেল বর্তমানে শিক্ষকতা করছেন। তার অভিযোগ, ২০০৯ সালে লাস ভেগাসের এক হোটেলে তাকে ধর্ষণ করেন পর্তুগিজ যুবরাজ।

সাম্প্রতিক সময়ে সর্বপ্রথম এ খবর প্রকাশ্যে নিয়ে এসেছে জার্মান পত্রিকা ডার স্পাইগেল। এরপরই তা নিয়ে ফুটবল বিশ্বে হৈচৈ পড়ে গেছে।

অবশ্য ঘটনা প্রকাশের পরপরই তা অস্বীকার করেন রোনাল্ডো। সঙ্গে সঙ্গে পত্রিকাটির বিরুদ্ধে মামলা করার হুমকি দেন তিনি।

তবে তাতে মুখ বুজে বসে থাকেনি ডার স্পাইগেল। এ নিয়ে একের পর এক আপডেট দিয়ে যাচ্ছে সংবাদমাধ্যমটি। সবশেষ খবর, অভিযোগ প্রমাণিত হলে হালের মহাতারকার ১০ বছরের জেল হবে।

আরেকটি সংবাদমাধ্যমের খবর, বেশ কটি নামীদামি বহুজাতিক কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ রোনাল্ডো। সেসব কোম্পানির পণ্যদূত হিসেবে কাজ করছেন তিনি। অভিযোগ প্রতীয়মান হলে ১ বছরে ৩৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড খোয়াবেন এ ফুটবলার।

ডার স্পাইগেল জানিয়েছে, ২০০৯ সালে মায়োরগাকে ধর্ষণ করেন রোনাল্ডো। ওই সময় ব্যাপক পরিমাণ অর্থ দিয়ে ধর্ষিতাকে বিষয়টি গোপন রাখার কথা বলেন তিনি। তাতে রাজি হয়ে যান মার্কিন ললনা। অধিকন্তু ভয়ে মুখ খুলতে পারেননি তিনি। কিন্তু এখন পায়ের নিচে মাটি পাওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

ঘটনার সময়ই এ নিয়ে অবহিত ছিল লাস ভেগাস পুলিশ। আপস হয়ে যাওয়ায় তা নিয়ে মাথা ঘামায়নি তারা। বিষয়টি নতুনভাবে মাথাচাড়া দিয়ে ওঠায় ফের মামলাটির তদন্তে নেমেছে পুলিশ। তাদের পর্যবেক্ষণে সত্যতা প্রমাণিত হলে ১০ বছরের জেল হবে রোনাল্ডোর।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, মামলা ওপেন হওয়ার ২০ দিনের মধ্যে রোনাল্ডোকে আনুষ্ঠানিকভাবে জবাব দিতে বলা হয়েছে। এসময়ের মধ্যে হাজির না হলে অন্য ব্যবস্থা নেয়া হবে।

এরই মধ্যে রোনাল্ডোর বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন আরেক নারী। তার অভিযোগ, ২০০৫ সালে তাকে ধর্ষণ করেন পর্তুগিজ সুপারস্টার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০ বছরের জেল হচ্ছে রোনাল্ডোর!

আপডেট সময় ০৭:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮