ঢাকা ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই : শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স-ওমান

চ্যাম্পিয়ন মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী চ্যাম্পিয়ন মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় গণভবনে দক্ষিণ এশীয় সেরা মেয়েদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সাফ অনূর্ধ্ব-১৮ উইমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়নের মুকুট পরলো বাংলাদেশের মেয়েরা। রবিবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে ১-০ গোলের জয় পেয়েছে লাল-সবুজরা।

তাছাড়া গ্রুপ পর্বে পাকিস্তানকে ১৭-০ গোলে ও নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর সেমিফাইনাল ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশের মেয়েরা।

জয়ের পরেই চ্যাম্পিয়ন হওয়া মারিয়া-মাসুরাদের অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ক্রীড়া জগতের সঙ্গে সবসময় যুক্ত থাকেন তিনি। দলের যেকোনো মুহূর্তে খেলোয়াড়রা পাশে পায় প্রিয় প্রধানমন্ত্রীকে। ক্রিকেট-ফুটবল থেকে শুরু করে সকল ক্রীড়া বিদেরই খবর রাখেন তিনি। তাছাড়া খেলোয়াড়ররা ভালো করলে সবসময় সংবদর্ধনার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা জিতে সোমবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল। বিমানবন্দরে খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে

চ্যাম্পিয়ন মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:২৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮