ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

আদালতে বিদ্যুৎ বিভ্রাট

অাকাশ জাতীয় ডেস্ক:

২১ আগস্ট গ্রেনেড হামলার রায় ঘোষণার কার্যক্রমের মধ্যে সেই এলাকার একটি ট্রান্সমিটার জ্বলে যাওয়ার কারণে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে স্থাপিত অস্থায়ী আদালত বিদ্যুৎ বিভ্রাটে পড়ে। পরে দ্রুত সমস্যার সমাধান করা হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

আদালত সূত্রে জানা গেছে, আসামীদের আনার কিছুক্ষণ পর বিচারক বসেন। কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। এতে আদালতের কার্যক্রমে ব্যাঘাত ঘটে।

এসময় অস্থায়ী আদালত ভবনের বাইরে থেকে দ্বিতীয় তলায় অন্ধকার দেখা যায়। জানালার পাশে পুলিশ সদস্যদের অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

জানা গেছে, নূর কোল্ড স্টোরের কাছে বিদ্যুৎ লাইনে ফিডার ট্রিপ করায় ট্রান্সমিটার জ্বলে গেছে। তবে বিদ্যুৎ চলে যাওয়ার পর দ্রুত সমস্যা সমাধান করা হলে পরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা মামলার ৩১ আসামিকে আদালতে আনা হয়।

সকাল সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের ডান পাশের একটি লাল রঙয়ের ভবনে স্থাপিত দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ আনা হয় তাদের। ঢাকাটাইমস/১০অক্টোবর/বিইউ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

আদালতে বিদ্যুৎ বিভ্রাট

আপডেট সময় ১২:৩৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮