ঢাকা ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই : শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স-ওমান

জন্মদিনে রণবীরকে মেসির উপহার

আকাশ স্পোর্টস ডেস্ক:

এ বছর ৩৬-এ পা দিয়েছেন বলিউডের অভিনেতা রণবীর কাপুর। তবে এবারের জন্মদিনটি ছিল তার জন্য দারুণ চমকের। কারণ তার জন্মদিনে বিশ্বখ্যাত আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি উপহার পাঠিয়েছেন।

ফুটবলের প্রতি রণবীরের ভালোবাসার কথা তার ভক্ত-অনুরাগীদের অজানা নয়। নিজের ফুটবল টিমও রয়েছে আইএসএলে। এই রণবীরই আবার মেসির বিরাট ভক্ত। আর এই জন্মদিনেই রণবীর সারপ্রাইজ গিফট পেয়ে গেলেন খোদ মেসির কাছ থেকেই।

গেল ২৮ সেপ্টেম্বর ছিল রণবীরের জন্মদিন। এ উপলক্ষে সুদূর বার্সেলোনা থেকে সই করে রণবীরের জন্য এফসি বার্সেলোনার একটি জার্সি উপহার পাঠিয়েছেন মেসি নিজেই। আর ফুটবলের জাদুকরের কাছ থেকে জন্মদিনের উপহার পেয়ে দারুণ খুশি রণবীর।

তাই তো জার্সি হাতে পেয়েই জার্সি পরে টুইটারে ছবিও শেয়ার করে দেন রণবীর।

রণবীরের এবারের জন্মদিন একটু বেশি উচ্ছ্বাসেই কেটেছে। কারণ কিছু দিন আগেই রণবীরের ছবি ব্যাপক হিট হয়েছে। বক্স অফিসে সফল তার ছবি। এমনকি ফিল্ম সমালোচকরাও রণবীরের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। সূত্র: আনন্দবাজার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে

জন্মদিনে রণবীরকে মেসির উপহার

আপডেট সময় ০৩:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮