ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফেসবুকে অশ্লীল ছবি দেয়ায় মানিকগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

মানিকগঞ্জের সিংগাইরে অশ্লীল ছবি ফেসবুকে দেয়ায় দিশারী বিশ্বাস মিম নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার উপজেলার ছোট কালিয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দিশারী বিশ্বাস মিম ওই গ্রামের মোহাম্মদ আলী টুলুর মেয়ে। সে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

দিশারীর মামা মিজানুর রহমান জানান, ফেসবুক আইডির মাধ্যমে তার ভাগ্নির সঙ্গে পরিচয় হয় মানিকগঞ্জ সদর উপজেলার নালরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে কলেজছাত্র আলাউদ্দিনের।

এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীঘদিন সম্পর্কের একপর্যায় বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল সে। আলাউদ্দিনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে ক্ষিপ্ত হয়ে গতকাল রোববার তার ব্যবহৃত অলেখা কাব্য নামক ফেসবুক আইডিতে দিশারীর কয়েকটি আপত্তিকর ছবি পোষ্ট করে।

এ অপমান সহ্য করতে না পেরে সোমবার দুপুরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মিম। এ ঘটনায় মেয়ের মামা মিজানুর রহমান বাদী হয়ে সোমবার রাতে সিংগাইর থানায় আলাউদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ২-৩ জনের নামে মামলা দায়ের করেন।

সিংগাইর থানার ওসি মো. মতিয়ার রহমান মিঞা বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে অশ্লীল ছবি দেয়ায় মানিকগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ১১:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮