ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

বার্সাকে রুখে দিল ভ্যালেন্সিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগের ম্যাচে ঈর্ষণীয় পারফরম করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে টটেনহামকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছিলেন কাতালানরা। তবে লা লিগায় খুঁজে পাওয়া গেল না তাদের। একেবারে বিবর্ণ ফুটবল উপহার দিল বার্সা। এতে স্প্যানিশ শীর্ষ লিগে ফের পয়েন্ট হারালেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবার ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ সমতায় ম্যাচ শেষ করেছেন তারা।

রোববার রাতে ভ্যালেন্সিয়ার দুর্গে আতিথ্য নেয় বার্সেলোনা। শুরুতেই হোঁচট খান স্প্যানিশ জায়ান্টরা। ২ মিনিটে নিশানাভেদ করে অতিথিদের ভড়কে দেন এজিকুয়েল গ্যারাই।

পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় বার্সা। ফলে সমতায় ফিরতেও সময় লাগেনি। ২৩ মিনিটে লুইস সুয়ারেজের সঙ্গে ‘ওয়ান-টু’ খেলে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন লিওনেল মেসি। লিগে এটি তার ষষ্ঠ এবং চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১তম গোল।

সমতায় ফেরার পর খেই হারিয়ে ফেলে বার্সেলোনা। অসংখ্য ভুল পাস এবং উদ্দেশ্যহীনভাবে বল বাড়ানোর পসরা সাজান বর্তমান শিরোপাধারীরা। প্রতিপক্ষের রক্ষণে গেলেই তাল হারান তারা। ডি-বক্সে সতীর্থের উদ্দেশে কোনো ক্রসই দিতে পারেননি তারা।

৭৫ মিনিটে দারুণ সুযোগ পায় বার্সা। তবে তা লুফে নিতে পারেননি ফিলিপে কুতিনহো। ভ্যালেন্সিয়ার গোলপ্রহরী নেতোকে একা পেয়েও গোল আদায় করতে পারেননি তিনি। শেষ দিকে উসমানেডেম্বেলে ও রাফিনিয়াকে নামান কোচ আর্নেস্টো ভালভার্দে। তবে তাতেও আক্রমণে গতি আসেনি। ফলে ভাগ্যও সুপ্রসন্ন হয়নি।

এ ড্রয়ে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বার্সেলোনা। দিনের অপর ম্যাচে সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সেভিয়া। আর রিয়াল বেটিসকে ১-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

Tag :
আপলোডকারীর তথ্য

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

বার্সাকে রুখে দিল ভ্যালেন্সিয়া

আপডেট সময় ১১:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮