ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অর্থ আত্মসাতের মামলায় শাহজাহান সিরাজের বিরুদ্ধে অভিযোগপত্র

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থ আত্মসাতের মামলায় বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজসহ দুজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন শাখায় দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী এ অভিযোগপত্র দাখিল করেন।

দুদকের আদালত পরিদর্শক আশিকুর রহমান সাংবাদিকদের জানান, অভিযোগপত্রটি ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে উপস্থাপন করা হয়। তিনি সেটি দেখে পরবর্তী কার্যক্রমের জন্য তারিখ নির্ধারণ করেছেন। এ ছাড়া অভিযোগপত্রে ১২ জনকে সাক্ষী করা হয়েছে।

২০১৬ সালের ২ নভেম্বর বিএনপিনেতা শাহজাহান সিরাজের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন মো. ফরিদ আহমেদ পাটোয়ারী। প্রায় দুই বছর পরে দুদক তদন্ত করে অভিযোগপত্র দাখিল করে।

অভিযোগপত্রের অপর আসামি হলেন জমির ক্রেতা আওলাদ হোসেন।

মামলার নথি থেকে জানা যায়, চারদলীয় জোট সরকারের আমলে বস্ত্র ও পাটমন্ত্রী ছিলেন শাহজাহান সিরাজ। ওই সময় কিশোরগঞ্জ জেলার নিকলীতে বিলুপ্ত বাংলাদেশ পাট কর্পোরেশনের ১০ দশমিক ৪৫ একর জমি নিয়মবহির্ভূতভাবে বিক্রি করে দেয়া হয়।

ওই জমির প্রকৃত প্রাক্কলিত দাম ছিল দুই কোটি ৫৯ লাখ টাকা। সম্পত্তি বিক্রির জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় গঠিত কমিটির সুপারিশ উপেক্ষা করে শাহজাহান সিরাজ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৬০ লাখ ৮২ হাজার ৫২৩ টাকায় ওই সম্পত্তি বিক্রি করে দেন।

কিশোরগঞ্জ পেপার হাউসের মালিক মো. আওলাদ হোসেনের সঙ্গে যোগসাজশে ওই জমি তার কাছে বিক্রি করে মন্ত্রী অবশিষ্ট অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগপত্রে বলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অর্থ আত্মসাতের মামলায় শাহজাহান সিরাজের বিরুদ্ধে অভিযোগপত্র

আপডেট সময় ০৮:১৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮