ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিএনপির সাবেক সাংসদ শাহিন গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপি দলীয় সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ নুরুল কবীর শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেয়ার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গতকাল রবিবার গভীর রাতে ঈশ্বরগঞ্জের কাঁনহাটি গ্রামের নিজ বাড়ি থেকে সাবেক এই এমপি গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীটি।

জানা গেছে, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার রায়কে কেন্দ্র করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাইজবাগে একটি প্রতিবাদ মিছিল করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখানে পুলিশ গেলে সবাই দৌড়ে পালিয়ে যান। সে সময় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে উল্লেখ করে ঈশ্বরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মওলা বাদী হয়ে একটি মামলা করেন।

ওই মামলায় সাবেক এমপি শাহিনসহ ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনের নামে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়।

ওই মামলায় সাবেক এমপি শাহিনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। সোমবার তাকে আদালতে হাজির করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর বলেন, সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী আর নেই

বিএনপির সাবেক সাংসদ শাহিন গ্রেপ্তার

আপডেট সময় ১২:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮