ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বন্যার কারণে ১৬টি নির্বাচন স্থগিত

অাকাশ জাতীয় ডেস্ক:

২০ আগস্টের ১৬টি নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। পরবর্তীতে সুবিধাজনক সময়ে ভোটের তারিখ দেয়া হবে বলেও জানানো হয়। বন্যার কারণে জেলা পরিষদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান জানান, ২১ জেলায় ৩৩ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যা চলছে। এ অবস্থায় ২০ অগাস্টের এসব নির্বাচন স্থগিত করা হয়েছে।

নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. নুরুজ্জামান তালুকদার জানান, চট্টগ্রাম জেলার নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন, চারটি ইউপির সাধারণ নির্বাচন, সাতটি ইউপির উপ নির্বাচন, একটি ইউপির চেয়ারম্যান পদে পুনঃনির্বাচন ও জেলা পরিষদের তিনটি ওয়ার্ডের সাধারণ নির্বাচন হওয়ার সময় নির্ধারিত ছিল ২০ অগাস্ট।

সারাদেশে ২০টি জেলার ২২ লাখ মানুষ এখন বন্যাদুর্গত। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানগুলোই ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার হয়। কিন্তু বন্যায় উত্তরাঞ্চলের সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যার কারণে ১৬টি নির্বাচন স্থগিত

আপডেট সময় ০২:৪৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭