ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

নারী-যুব জাগরণের মাধ্যমে নৌকার বিজয়ের ধারা অক্ষুণ্ণ রাখতে চান শামীমা

অাকাশ জাতীয় ডেস্ক:

নারী ও যুব জাগরণের মাধ্যমে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর)-১ নির্বাচনী এলাকায় নৌকার বিজয়ের ধারা অক্ষুণ্ণ রাখতে চান কেন্দ্রীয় কৃষক লীগের নেত্রী অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মসূচি প্রচার উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে উপজেলা কৃষকলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আয়োজনে এক বিশাল সমাবেশ এ প্রত্যাশা ব্যক্ত করেন কেন্দ্রীয় কৃষকলীগ নেত্রী।

শুক্রবার বিকালে হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে সুনামগঞ্জ-১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রধান অতিথির বক্তব্যে শামীমা শাহরিয়ার বলেন, হাওরবাসীকে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভালোবাসা দেখিয়েছেন আগামী নির্বাচনে হাওরবাসীর উচিত তার প্রতিদান দেয়া।

তিনি আরও বলেন, নেত্রীর পক্ষে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায় গত ১৫ বছর ধরে প্রতিটি গ্রামে গ্রামে ঘুরে ও প্রতিটি কেন্দ্রে একটি করে কৃষকলীগের কমিটি এবং কৃষাণী কমিটি গঠন করেছি। আল্লাহর রহমতে নেত্রী যদি আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেন তাহলে প্রতিটি কেন্দ্রে নারী ও যুব জাগরণ ঘটিয়ে বিপুল ভোটে সুনামগঞ্জ-১ আসনটি নৌকার বিজয়ের ধারা অক্ষুণ্ণ রেখে পুনরায় এ আসনটি নেত্রীকে উপহার দিতে চাই।

উপজেলার বাদাঘাট ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে ও দিলোয়ার হোসেন দুলালের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে সাবেক যুগ্ম সচিব রহিস উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুজাহিদ উদ্দিন আহমদ, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, সদস্যসচিব বিন্দু তালুকদার, আলহাজ জিল্লুর রহমান, ওয়াহিদুজ্জামান খসরু, পরিতোষ সরকার, নুরুল হক মাস্টার, রাসেল আহমেদ, ডা. রহমত আলী প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের জন্য ব্যানার ফেস্টুন ও পোস্টার নিয়ে কয়েক হাজার নারী-পুরুষ সমবেত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

নারী-যুব জাগরণের মাধ্যমে নৌকার বিজয়ের ধারা অক্ষুণ্ণ রাখতে চান শামীমা

আপডেট সময় ১১:২৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮