ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

মেসি জাদু অব্যাহত থাকার রহস্য উন্মোচন

আকাশ স্পোর্টস ডেস্ক:

বয়স হয়ে গেছে ৩১। এ বয়সে অনেকে বুটজোড়া তুলে রাখার প্রস্তুতি নেন। সেখানে এখনও চোখধাঁধানো পারফরম করে যাচ্ছেন লিওনেল মেসি। এই তো সবে একক নৈপুণ্যে টটেনহামের দূর্গে বার্সেলোনাকে ৪-২ গোলে জেতালেন তিনি। তো এর রহস্য কী?

রহস্যও উন্মোচন হলো। তা ফাঁস করলেন ডন ম্যাকফারসন নামের এক ভদ্রলোক। সম্প্রতি মেসির ওপর গবেষণা চালান তিনি। গবেষণায় যা দেখেন তাতে বিস্ময়ে অভিভূত হন বিশ্বখ্যাত এ ক্রীড়া মনোবিদ।

ম্যাকফারসন বলেন, জীবনে বহু তুখোড় খেলোয়াড় দেখেছি। সবাই দীর্ঘ সময় ফর্মের তুঙ্গে থাকতে পারেন না। একেবারে ধারাবাহিক হতে পারে না। একেক সময়ে সেরা ফর্মে থাকে। ফর্মের উত্থান-পতন ঘটে। আজ ভালো তো কাল খারাপ, পরশু হয়তো ফের ভালো। কিন্তু মেসি ব্যতিক্রম।

এ বয়সেও ছোট ম্যাজিসিয়ানের জাদু অব্যাহত থাকার মূল কারণ উল্লেখ করে তিনি বলেন, মেসি অতি ভদ্র খেলোয়াড়। সেইসঙ্গে ভালো মানুষ। মাঠে ও মাঠের বাইরে সবার সঙ্গে সভ্য আচরণ করে। সমালোচনায় রাগে-ক্ষোভে ফুঁসে না। ও অতি ধৈর্যশীল এবং চিন্তাশীল। এ বিষয়টিই তাকে ভালো করতে সহায়তা করে। সামনে আরো ভালো করার অনুপ্রেরণা পায়।

এর আগে বিশ্ববিখ্যাত অ্যাথলেট প্যাট ক্যাশ, আর্টন সেন্নার ওপর গবেষণা করেন ম্যাকফারসন। তাদের ব্যাপারেও সুচিন্তিত মতামত দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

মেসি জাদু অব্যাহত থাকার রহস্য উন্মোচন

আপডেট সময় ০৯:২৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮