ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

রাজশাহীতে নসিমন খাদে পড়ে গরু ব্যবসায়ী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী নগরীর আমচত্ত্বরে গরুবাহী নসিমনের চাকা খুলে খাদে পড়ে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত গরু ব্যবসায়ী আব্দুল মান্নান (৪০) রাজশাহীর দুর্গাপুর উপজেলার বাদইল গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন- দুর্গাপুর গণকৈড় গ্রামের সামসুল মন্ডলের ছেলে সাজ্জাদ (২০), একই গ্রামের আজিজ সরদারের ছেলে আব্দুল করিম (৪৫), হাসেন আলীর ছেলে সাজেদুর রহমান (২৭), মঙ্গলপুর গ্রামের আব্দুল খালেক (৪২), বড়ইল গ্রামের দুলাল হোসেন (৩৩)। আহত অন্য পাঁচ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে শাহমুখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, নসিমনযোগে রাজশাহী সিটি হাটে গরু বিক্রির জন্য আসছিলেন তারা। এ সময় আমচত্ত্বরে মহাসড়কের উপর নসিমনের সামনের চাকা খুলে গেলে নসিমনটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে আব্দুল মান্নান মারা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

রাজশাহীতে নসিমন খাদে পড়ে গরু ব্যবসায়ী নিহত

আপডেট সময় ০২:০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭