ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিভোর্স চান সৈকত, আরও সময় চান সামিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোসাদ্দেক হোসেন সৈকত ও স্ত্রী সামিয়া শারমিন উষার বিবাহ বিচ্ছেদ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার বিকালে ময়মনসিংহ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত ও স্ত্রী সামিয়া শারমিনকে নিয়ে এ সমঝতা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রোগ্রাম অফিসার শারমিন শাহজাদী।

তিনি দু’ধাপে সামিয়া ও মোসাদ্দেকের সঙ্গে বৈঠক করেন।

স্থানীয় সূত্র মতে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সামিয়া ও তার দুই ভাইয়ের সঙ্গে ঘণ্টাখানেক কথা বলেন শারমিন শাহজাদী।

এরপর বিকেল সোয়া ৩টা থেকে তিনি মোসাদ্দেকের কথা শোনেন।

পরে লিখিত জবানবন্দি শেষে মোসাদ্দেক বিকেল পৌনে ৫টার দিকে অফিস থেকে বের হন। বৈঠকে সৈকত লিখিত বক্তব্য প্রদান করলেও সামিয়া আরও সময় চাওয়ায় কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।

সামিয়া জানিয়েছে, আমাকে একদিন সময় দেন। আমার ছয় ভাই আমার অভিভাবক। তাদের সঙ্গে কথা বলে আমি সিদ্ধান্ত জানাব। তার প্রত্যাশা মাফিক তাকে সময় দেয়া হয়েছে।

সৈকত লিখিত বক্তব্য দিলেও সামিয়া আরও সময় চেয়েছেন বলে জানান শারমিন শাহজাদী।

সৈকত লিখিত বক্তব্যে সামিয়ার উত্থাপিত অভিযোগ প্রত্যাখান করেছেন বলেও জানান তিনি।

সৈকত লিখিত বক্তব্যে যা জানিয়েছেন, দেশের বাইরে খেলার পূর্ব মুহূর্তে সামিয়া নানাভাবে কটুক্তি করে সমস্যার সৃষ্টি করতো।

এতে তার স্বাভাবিক খেলা বাধাগ্রস্ত হয়েছে। এ নিয়ে মতবিরোধের কারনে সামিয়া প্রায়ই ডিভোর্স চেয়েছে।

বিষয়টি কয়েকবার পারিবারিকভাবে মীমাংসা হলেও শেষ পর্যন্ত সৈকত ডিভোর্সের সিদ্ধান্ত নেন।

লিখিত বক্তব্যে তিনি আরও জানান, আইন অনুযায়ী সকল পাওনা ও ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মীমাংসা করতে চান।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগে স্ত্রী সামিয়া শারমিন উষা ক্রিকেটার সৈকতের বিরুদ্ধে মামলা করেন।

কিন্তু আদালত মামলাটি গ্রহণ না করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ডিভোর্স চান সৈকত, আরও সময় চান সামিয়া

আপডেট সময় ০১:৪০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮