ঢাকা ১২:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বঙ্গবন্ধু গোল্ডকাপে নেপালকে হারাল তাজিকিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক:

বঙ্গবন্ধু গোল্ডকাপে মঙ্গলবার ‘এ’ গ্রুপের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নেপালকে ২-০ গোলে হারিয়েছে তাজিকিস্তান। দুই দলই টুর্নামেন্টে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। গতকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লাওসকে ১-০ গোলে হারায় বাংলাদেশ।

মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল তাজিকিস্তান। ২৭তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন ফাতখুল্লো ফাতখুলোয়েভ। বিরতির পর ম্যাচের ৬৯তম মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় তাজিকিস্তান। গোলটি করেন তুর্সুনোভ। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তাজিকিস্তান।

গতকাল (সোমবার) শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম আসর। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি দল। এ গ্রুপে খেলছে তাজিকিস্তান, নেপাল ও ফিলিস্তিন। ‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ, লাওস ও ফিলিপাইন ‘বি’।

টুর্নামেন্টে গ্রুপ পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। সেমিফাইনালের ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে কক্সবাজারে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায়। গ্রুপ পর্বের খেলা শেষ হবে আগামী ৬ অক্টোবর। সেমিফাইনালের ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১০ অক্টোবর। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধু গোল্ডকাপে নেপালকে হারাল তাজিকিস্তান

আপডেট সময় ১০:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮