ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

পোলট্রি খাতে বড় হুমকি রোগবালাই

অাকাশ জাতীয় ডেস্ক:

রোগবালাই হচ্ছে পোলট্রি খাতে বড় হুমকি। পাশাপাশি বায়ো সিকিউরিটি বাস্তবায়ন, স্বাস্থ্যসম্মত খাবার উৎপাদন এ খাতের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

এজন্য সরকারকে আর্থিক ও কারিগরি সহায়তা এবং রোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিন আমদানি সহজ করতে হবে। মঙ্গলবার ‘লো প্যাখজেনেসিটি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা একটি বৈশ্বিক উদ্বেগ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা’বিষয়ক সেমিনারে বক্তারা এ সুপারিশ করেন।

রাজধানীর একটি হোটেলে এ সেমিনার আয়োজন করে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সমন্বয়ক কমিটি (বিপিআইসিসি)। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মারসোলা পানিয়াগো। অনুষ্ঠানে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. রাইসুল আলম মণ্ডল বলেন, ভ্যাকসিন দেশীয়ভাবে উৎপাদনের বিষয়টি ভাবতে হবে। বিশেষ করে পাবলিক ও প্রাইভেট যৌথভাবে করা যায় কি না, সেটিও চিন্তা করতে হবে।

তিনি বলেন, রোগ প্রতিরোধে এখন দক্ষতার ঘাটতি রয়েছে প্রাণিসম্পদ অধিদফতর এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের। এক্ষেত্রে দক্ষতা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি এ খাতে আরও গবেষণার দরকার আছে।

বিপিআইসিসির প্রেসিডেন্ট মসিউর রহমান বলেন, ৩ বছর ধরে বাংলাদেশে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নিয়ন্ত্রণে আছে। একই সময়ে আরও একটি ভাইরাসের কথা শোনা যায়, তা হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এইচনাইএনটু।

দুর্ভাগ্যজনক হলেও সত্য, এ সময় এর ভ্যাকসিন আমদানি ও ব্যবহারের অনুমতি পাওয়া যায়নি। প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদফতরে বহুবার এ নিয়ে কথা হয়েছে, নীতিনির্ধারকদের উপস্থিতিতে পোলট্রি শিল্পের একাধিক অনুষ্ঠানে বিষয়টি উপস্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে বিপিআইসিসির ভাইস প্রেসিডেন্ট শামসুল আরেফিন খালেদ স্বাগত বক্তব্যে বলেন, ২০০৯ ও ২০১১ সালে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রভাবে প্রায় ১০ হাজার কোটি টাকার ক্ষতি হয় দেশের পোলট্রি খাতে।

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক হিরেশ রঞ্জন ভৌমিক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ডা. নাথু রাম সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম

পোলট্রি খাতে বড় হুমকি রোগবালাই

আপডেট সময় ০৯:০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮