ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরিচ্ছন্নতায় বিশ্ব রেকর্ড বঙ্গবন্ধুর নামে উৎসর্গ

অাকাশ জাতীয় ডেস্ক:

পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে করা বিশ্ব রেকর্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করেছেন মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার দুপুরে নগর ভবনে ‘ঢাকাবাসীর বিশ্ব রেকর্ড’ শিরোনামে এক সংবাদ সন্মেলনে মেয়র এই কথা জানান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ কর্মসূচি বিশ্ব রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। সর্বাধিকসংখ্যক মানুষ একই জায়গায় ঝাড়ু দেয়ার এই বিশ্ব রেকর্ডটি এতদিন ভারতের দখলে ছিল। বর্তমানে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে বাংলাদেশ এই রেকর্ডের অধিকারী।

সংবাদ সম্মেলনে মেয়র সাঈদ খোকন বলেন, এই অর্জন এখনো সফল হয়নি। একজন মেয়রের পক্ষে শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। শহরের সব নাগরিককে মেয়র হতে হবে। তাহলে বিশ্ব রেকর্ড আমাদের অর্জন হবে।

মেয়র বলেন, রেকর্ড যেন শুধু রেকর্ড হিসেবে না থাকে, এজন্য সবাইকে সচেতন হতে হবে৷ তাহলে বিশ্ববাসীর কাছে আমরা পরিচ্ছন্ন নগরের মানুষ হিসেবে সুপ্রতিষ্ঠিত হতে পারবো।

চলতি বছরের ১৩ এপ্রিল ৫০ হাজারের বেশি মানুষ রাজধানীর জিরো পয়েন্টে উপস্থিত হন। প্রায় ১৬ হাজারের বেশি মানুষ ওই ক্যাম্পেইনে অংশ নিতে নিবন্ধন করেন৷ চূড়ান্ত নিরীক্ষায় ও নিরপেক্ষ অডিট রিপোর্ট মোতাবেক সাত হাজার ২১ জন নির্দিষ্ট এক মিনিট সময় সক্রিয়ভাবে গিনেসের সব নীতিমালা পূরণ করে বিশ্ব রেকর্ড গড়ে।

রেকিট বেনকিজারের মার্কেটিং ডিরেক্টর সৈয়দ তানজি রেজওয়ান সংবাদ সম্মেলনে বলেন, পরিচ্ছন্নতায় গণসচেতনতা সৃষ্টিতে ‘ডেটল পরিচ্ছন্ন বাংলাদেশ পাওয়ার্ড বাই হারপিক’ ক্যাম্পেইন নিয়ে গত দুই বছর ধরে কাজ করছি। তিনি বলেন, আমাদের বিশ্বাস সবার সচেতন অংশগ্রহণে পরিচ্ছন্ন বাংলাদেশ সম্ভব।

পরিচ্ছন্নতার এই কর্মসূচির আয়োজনে ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), ডেটল বাংলাদেশ, ডিএমপি এবং গাজী টিভি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল, জিটিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পরিচ্ছন্নতায় বিশ্ব রেকর্ড বঙ্গবন্ধুর নামে উৎসর্গ

আপডেট সময় ০৩:০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮