ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ দিনের এই সরকারী সফরে আজ শুক্রবার সকাল ১০টা ২৪ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-০০১ যোগে নিউইর্য়কের উদ্দেশে লন্ডনের পথে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় তাকে বিদায় জানান মন্ত্রী পরিষদের সদস্য, আওয়ামী লীগের শীর্ষ নেতা, বিভিন্ন বাহিনী প্রধানসহ সরকারের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

একই দিনে বিমানটির লন্ডনের স্থানীয় সময় ৩টা ৫৫ মিনিটে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাবেন।

বরাবরের মতো এবারও তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়ে রোহিঙ্গা ইস্যু তুলে ধরবেন। সফরকালে প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় এবং সংকটের স্থায়ী সমাধানে শান্তিপূর্ণ কূটনীতি পরিচালনার স্বীকৃতি হিসেবে ‘ইন্টার প্রেস সার্ভিস’ এবং ‘গ্লোবাল হোপ’-এর কাছ থেকে দুটি আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করবেন।

সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের ফাঁকে প্রধানমন্ত্রী একাধিক বিশ্ব নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন তিনি। যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেটের সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করার কথা রয়েছে।

উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিব অন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৪৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮