ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ডিজিটাল ক্রাইম রোধে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে’

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডিজিটাল ক্রাইম রোধের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। এতে কারো কোনো উদ্বেগ, উৎকণ্ঠা বা আতঙ্কের কারণ নেই। আমরা আশা করি এটা স্বাধীন সাংবাদিকতায় ও স্বাধীন মতপ্রকাশে কোনো প্রকার বাধা হবে না, ক্ষতিগ্রস্থ হবে না।

শুক্রবার সকালে গাজীপুরের ভোগড়ায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন-বি চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের ঐক্য প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের প্রক্রিয়ায় সরকারের কোনো মাথাব্যথা নেই। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ উন্নয়ন ও সুশাসন এর মাধ্যমে শেখ হাসিনা দেশের মানুষের আস্থা অর্জন করেছে। আগামী নির্বাচনে আমরা সোনালী ফসল ঘরে তুলতে সক্ষম হবো।

মন্ত্রী আরো বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা, তার মনে কষ্ট থাকতে পারে, জ্বালা থাকতে পারে, তার লেখা বই প্রকাশ করবেন এটাই স্বাভাবিক, তবে বিদেশের মাটিতে কেন? নির্বাচন সামনে রেখে কেন? এ বই আরো দুই-তিন মাস পরও প্রকাশ করতে পারতেন। এটা এ সময় প্রকাশ করা, এটাকে নিয়ে সরকারবিরোধী উসকানি এ সময় তিনি না দিলেও পারতেন। বিদেশে গিয়ে মনগড়া তথ্য দিয়ে সরকারবিরোধী মহলের জন্য, তাদের অপপ্রচারের সুবিধা করার জন্য যদি এ সময় বইটি প্রকাশ করে থাকেন, তাহলে মনে হয় একজন সাবেক প্রধান বিচারপতি, তার দায়িত্বশীলতার বিষয়টি প্রশ্নচিহ্ন হয়ে ঝুলে থাকে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সড়ক বিভাগের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আরিফুর রহমান ও কে এম শরিফুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ডিজিটাল ক্রাইম রোধে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে’

আপডেট সময় ০৭:৪৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮