ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল মাকে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছেলে উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী এক মাসে চার হত্যা, অভিযুক্তদের বাড়িতে হামলা-আগুন শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরাইল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র এইচএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে শেড-চেয়ার রাখার নির্দেশ শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

মেয়াদ বাড়ল পররাষ্ট্র সচিব শহীদুল হকের

অাকাশ জাতীয় ডেস্ক:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হকের অবসরোত্তর ছুটি বাতিল করে স্বপদে তাকে আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৩০ ডিসেম্বর শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হবে।

চুক্তিতে মেয়াদ বৃদ্ধির আদেশ ৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই আদেশে।

২০১৩ সালের ১০ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পান শহীদুল হক। ওই বছরের ১৯ জুলাই তাকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়। চলতি বছরের ৩০ জুলাই তাকে সিনিয়র সচিব করা হয়।

১৯৮৪ সালের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা ২০০১ সাল থেকে বিশেষ ছুটিতে আন্তর্জাতিক অভিবাসী সংস্থায় (আইওএম) কাজ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতক ডিগ্রি নেয়া শহীদুল ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল

মেয়াদ বাড়ল পররাষ্ট্র সচিব শহীদুল হকের

আপডেট সময় ০৫:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮