ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বন্যায় ৩৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের বন্যা পরিস্থিতির অবনতির পাশাপাশি এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রন্ত হয়েছেন প্রায় ৩২ লাখ ৮৭ হাজার মানুষ। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। অন্যদিকে বন্যা কবলিত ২১ জেলায় ১ লাখ ৭২ হাজার ২১৭ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে।

বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিবের চলতি দায়িত্বে থাকা মো. গোলাম মোস্তফা সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

তবে গোলাম মোস্তফা ৩৭ জনের মৃত্যুর খবর জানালেও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গত তিন দিনে বিভিন্ন স্থানে বন্যার পানিতে ডুবে ৫০ জনের মৃত্যু হয়েছে।

গোলাম মোস্তফা জানান, প্রায় ৭ লাখ ৫২ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে বন্যার্তদের আশ্রয়ের জন্য ১ হাজার ৫৯৯টি আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে। এগুলোতে আশ্রয় নেয়া মানুষের সংখ্যা ৪ লাখ ১১ হাজার।

তবে পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে জানিয়ে এ কর্মকর্তা বলেন, বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে ৯ আগস্ট থেকে এ পর্যন্ত ৩ হাজার ২৫৫ মেট্রিক টন চাল দেয়া হয়েছে। নগদ অর্থ দেয়া হয়েছে প্রায় ১ কোটি ৩২ লাখ। আর ১৬ হাজার প্যাকেট শুকনো খাবার দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বন্যায় ৩৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

আপডেট সময় ০৪:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭