ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

জাতিসংঘের কাছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বলেছি: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক: 

আমেরিকা সফর শেষে দেশে ফিরে সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে আমি জাতিসংঘে গিয়েছিলাম। জাতিসংঘের কাছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বলেছি। তারা এ ব্যাপারে কিছু জানতে চেয়েছে সেগুলো আমরা জানিয়েছি।

জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণের কথা বলে বিএনপি ‘প্রতারণা’ করেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার সাংবাদিকদের বলেন, জাতিসংঘের মহাসচিব বিএনপির মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছেন বলে তারা প্রচার করেছে; জাতিসংঘের সদর দফতর নিয়ে এ ধরনের ভাঁওতা ও প্রতারণা যারা জাতির সঙ্গে করে, তাদের নিয়ে কী বলব!?

বিএনপি এই সফরের মধ্য দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে ক্ষমতাসীনদের বক্তব্যের পাল্টায় মির্জা ফখরুল বলেন, ‘জাতিসংঘের যে চার্টার আছে, সেই চার্টারের মধ্যে পরিষ্কার বলা আছে, সদস্য দেশের সরকার, বিরোধী দল, রাজনৈতিক দল, ব্যক্তি ও সংগঠনের যে কেউ তাদের যে কোনো বিষয় উত্থাপন করতে পারে।’

লন্ডনে তারেক রহমানে সঙ্গে সাক্ষাৎ হয়েছে কি না প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, ‘হ্যাঁ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আমার লন্ডনে দেখা হয়েছে। আলোচনা হয়েছে দেশের পরিস্থিতি সম্পর্কে।’
জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

জাতিসংঘের কাছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বলেছি: ফখরুল

আপডেট সময় ০২:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮