ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

নির্বাচন কমিশনকে মেরুদণ্ড সোজা রাখতে বলেছেন সাংবাদিকরা

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন কমিশনকে মেরুদণ্ড সোজা রেখে নির্বাচন পরিচালনার কথা বলেছেন সাংবাদিকরা। বুধবার (১৬ আগস্ট) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক নঈম নিজাম সাংবাদিকদের এ কথা জানান। তিনি এসময় বলেন, আইনে ইসিকে যে ক্ষমতা দেয়া হয়েছে তা যথেষ্ট, এখন তাদেরকে তা প্রয়োগ করতে হবে। আস্থার জায়গা তৈরির তাগিদ দেয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান সাংবাদিকদের জানান, নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়ে যায়, তা বন্ধে নির্বাচন কমিশনকে তিনি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমি নির্বাচন কমিশনকে বলেছি তারা যেন পর্যবেক্ষকদের ওপর সতর্ক দৃষ্টি রাখেন। কারণ অনেক পর্যবেক্ষক সাম্রাজ্যবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করে থাকে। তিনি জানান, সরকারি গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছাড়া সেনা মোতায়েন করা উচিত হবে না। বুধবার সকাল ১০টায় নির্বাচন কমিশনের সভাকক্ষে সংলাপ শুরু হয়। দুই দিনব্যাপী সংলাপের প্রথম দিন বিভিন্ন পত্রিকার সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক নেতা মিলিয়ে মোট ৩৭ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

নির্বাচন কমিশনকে মেরুদণ্ড সোজা রাখতে বলেছেন সাংবাদিকরা

আপডেট সময় ০৪:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭