ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে শুটিং বন্ধ রাখলেন শাকিব খান

অাকাশ নিউজ ডেস্ক:

১৫ আগস্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে নৃশংসভাবে নিহত হন বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যরা। দিনটিকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিভিন্নভাবে স্মরণ করছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এদিকে ঢাকাই ছবির চিত্রনায়ক শাকিব খান বর্তমানে ‘আমি নেতা হবো’ ছবির শুটিংয়ে কক্সবাজারে রয়েছেন। শুটিং চলছিল ছবিটির। আর আজ শোক দিবসে বঙ্গবন্ধুকে শ্রদ্বা জানাতে শুটিং বন্ধ রাখলেন ঢালিউডের কিং খান। শাকিব এখন কক্সবাজারে হোটেল রিগ্যাল প্যালেসে রয়েছেন। আর সে হোটেলেই আজ (১৫ আগস্ট) দুপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি ও ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান।

এ বিষয়ে শাকিব খান বলেন,‘জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশের জন্য আত্মত্যাগের কথা সবাই জানেন। তাঁর জন্যই আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি একজন শিল্পী। শিল্পী হিসেবে দেশের প্রতি আমার দায়িত্ব রয়েছে। আমি আমার জায়গা থেকে দেশের জন্য কাজ করে চলছি। এছাড়া আজ জাতির জনকের ৪২তম শাহাদৎ বার্ষিকীতে শ্রদ্বা জানাতে শুটিং বন্ধ রেখেছি।’

প্রসঙ্গত ‘আমি নেতা হব’ ছবিতে শাকিব এর বিপরিতে অভিনয় করছেন মিম। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। প্রযোজক সেলিম খান। এদিকে গত ১৮ জুলাই এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার এর অন্তর্ভুক্ত ১৮টি সংগঠনের সদস্যদের শাকিবের সঙ্গে কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানায়। সেই বিজ্ঞপ্তির কার্যকারিতা ‘আমি নেতা হবো’-সহ তিনটি ছবির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে শুটিং বন্ধ রাখলেন শাকিব খান

আপডেট সময় ১০:২২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭