ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটি গাড়ির চালক ও সহকারীরা পালিয়ে গেছে।

নিহতরা হলেন, রংপুর সদরের বড়বাড়ি গ্রামের দুলাল চন্দ্র (৪৫)। অপরজন মিঠাপুকুর উপজেলার আফজালপুর গ্রামের হাসিনা বেগম (৫৫)।

শুক্রবার দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। পুলিশ বাস দুটি আটক করেছে। প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, ঢাকা-দিনাজপুর মহাসড়কে গাইবান্ধা থেকে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ-১৪-১০৮৬) রংপুর আসছিল। একই সময় রংপুর থেকে খালাশপীরগামী একটি যাত্রীবাহী বাস (রংপুর-জ-০৪-০০৩১)-রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল চৌমাথায় মহাসড়ক অতিক্রম করছিল। এ সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

ফায়ার বিগ্রেড উদ্ধারকারী দলের লিডার নওশের আলী জানান, হাসিনা বেগমের ছেলের বরাত দিয়ে জানান, তার মা এক নিকট আত্মীয়কে দেখতে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে আসছিলেন। কিন্তু তার আগেই মায়ের লাশ তাদের গ্রহণ করতে হলো।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোক্তারুল আলম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণ বন্ধের দাবি

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আপডেট সময় ০৭:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮