ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর নওগাঁর ছাত্রাবাসে মিললো কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভুমিকা ছিল: দুদু ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিলো: গাজী আতাউর রহমান পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামে: রিজভী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ফের সালমানের সঙ্গে ডেইজি শাহ

অাকাশ নিউজ ডেস্ক:

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রেস। শোনা যাচ্ছে, এর পরবর্তী সিক্যুয়েল অর্থাৎ রেস-থ্রি সিনেমায় অভিনয় করবেন সালমান খান। এতে সালমানের সঙ্গে ডেইজি শাহকেও দেখা যাবে। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এমনটাই জানানো হয়েছে।

একটি সূত্রের দেয়া তথ্যমতে, রেস-থ্রি সিনেমায় তিনটি নারী চরিত্র থাকছে। এর মধ্যে একটি চরিত্রে ডেইজি শাহকে নিয়েছেন সালমান খান ও প্রযোজক রমেশ তাওরানি। সিনেমায় আরো দুজন প্রথম সারির নায়িকাকে নেয়া হবে।

সবকিছু ঠিক থাকলে এটি হবে সালমান খানের সঙ্গে ডেইজি শাহর দ্বিতীয় সিনেমা। এর আগে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত জয় হো সিনেমায় সালমানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ডেইজি।

বর্তমানে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান খান। এতে তার বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

ফের সালমানের সঙ্গে ডেইজি শাহ

আপডেট সময় ০৯:৩৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭