ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাগীব আলী ফের কারাগারে

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রতারণার মাধ্যমে তারাপুর চা-বাগানের ভূমি আত্মসাতের মামলায় জালিয়াত রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে ফের কারাগারে পাঠালেন আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতে রাগীব আলীর পক্ষে জামিন আবেদন করা হয়। তবে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিলেট জেলা জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামিম আহমদ সাংবাদিকদের জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতে রাগীব আলীর পক্ষে জামিন আবেদন জানানো হয়। তবে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, প্রতারণার মাধ্যমে তারাপুর চা-বাগানের ভূমি আত্মসাতের জালিয়াতি মামলায় সিলেটের রাগীব আলী ও তার ছেলেমেয়েসহ পাঁচজনকে সাজা দেন আদালত। এর মধ্যে রাগীব আলীকে চারটি ধারায় ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়।

আর তার ছেলে আবদুল হাই, মেয়ে রুজিনা কাদির, জামাতা আবদুল কাদির এবং আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদকে ওই চার ধারায় ১৬ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

এ মামলার অপর আসামি তারাপুর চা-বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বেকসুর খালাস দেয়া হয়। গত বছরের ৬ এপ্রিল সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো এ মামলার রায় ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাগীব আলী ফের কারাগারে

আপডেট সময় ০৪:৪৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮