ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

কারাগারে খালেদা জিয়ার বিচার সংবিধান সম্মত নয়: ড. কামাল

অাকাশ জাতীয় ডেস্ক: 

কারাগারে আদালত বসিয়ে খালেদা জিয়ার বিচার সংবিধানসম্মত নয় বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও বাংলাদেশের সংবিধানপ্রণেতা ড. কামাল হোসেন।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খালি পোশাকে ছাত্রদের ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, কোনো সভ্য দেশে এটি হতে পারে না।

যে কোনো ঐক্যই হোক না কেন, তাতে জামায়াতে ইসলামী থাকলে থাকবেন না বলেও জানিয়েছেন ড. কামাল।

তিনি বলেন, জাতীয় ঐক্য কিংবা অন্য কোনো দলের সঙ্গে ঐক্যই হোক না কেন, তাতে জামায়াতে ইসলামী থাকলে আমরা থাকব না।

বিএনপি জামায়াতকে ছাড়া জোট করবে না, আপনারা জামায়াতের সঙ্গে সেই জোটে থাকবেন কিনা? -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য কেউ গেলে যেতে পারে, আমার দল যাবে না।

তিনি আরও বলেন, আমি সারাজীবন জামায়াতকে সমর্থন করিনি, এখন করব কেন? বিএনপির সঙ্গে জামায়াত থাকলে আমরা তাতে নেই। এ ছাড়া আমি যতদূর জানি জামায়াত কোনো রাজনৈতিক দল না। তাদের নিবন্ধন বাতিল হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে ২২ সেপ্টেম্বর সমাবেশ করতে চেয়েছিল তার দল, কিন্তু সরকার তাতে অনুমোদন দেয়নি জানিয়ে তিনি বলেন, এটি কোনো জমিদারিপ্রথা না। সরকার জমিদারিপ্রথা চালু করেছে। কেবল তাদের দলই সমাবেশ করতে পারে।

সংবাদ সম্মেলনে গণফোরাম এবং ঐক্য প্রক্রিয়ার শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

কারাগারে খালেদা জিয়ার বিচার সংবিধান সম্মত নয়: ড. কামাল

আপডেট সময় ০৪:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮