ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছেন ড. কামাল

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় ঐক্য গড়ে তোলার বিষয়ে কথা বলতে বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন আহ্বান করেছেন।

চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদ নির্বাচন, সোহরাওয়ার্দী উদ্যানে ডাকা আগামী ২২ সেপ্টেম্বরের নাগরিক সমাবেশ, জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগসহ নানা ইস্যুতে সংবাদ সম্মেলনে কথা বলবেন তিনি। গণফোরাম এবং ঐক্য প্রক্রিয়ার শীর্ষ নেতারা এ সময় উপস্থিত থাকবেন।

এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত আগামী ২২ সেপ্টেম্বরের সমাবেশ করার অনুমতি এখনো পাননি ড. কামাল হোসেন। প্রায় এক মাস আগে নাগরিক ঐক্যের ব্যানারে এদিন রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেন তিনি। এ জন্য অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমতিও চান। কিন্তু এখন পর্যন্ত অনুমতি মেলেনি।

এ অবস্থায় বিকল্প হিসেবে ঐক্য প্রক্রিয়ার পক্ষ থেকে একই দিন বেলা ৩টায় গুলিস্তানে অবস্থিত মহানগর নাট্যমঞ্চে নাগরিক সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। ঐক্য প্রক্রিয়ার সদস্যসচিব আ ব ম মোস্তফা আমিন ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়রের কাছে আবেদনটি করেন।

জানতে চাইলে তিনি সোমবার যুগান্তরকে বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে শান্তিপূর্ণ একটি সমাবেশ করতে চাই। কিন্তু এখনো অনুমতি মেলেনি। এ অবস্থায় বিকল্প হিসেবে মহানগর নাট্যমঞ্চেও সমাবেশ করার জন্য আবেদন করেছি। আশা করি সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সমাবেশ করতে দেয়া হবে। সরকার সেটা না চাইলে মহানগর নাট্যমঞ্চে করতে দিক। কোথাও না কোথাও তো আমাদের সমাবেশ করার অনুমতি দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছেন ড. কামাল

আপডেট সময় ১০:৫৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮