ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একদিনেই সৌদি আরবে মারা গেছেন ৩১ হাজি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে হজ পালন করতে যাওয়া অন্তত ৩১ ব্যক্তি একদিনেই মারা গেছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি বা এসপিএ গতকাল (সোমবার) জানিয়েছে, রোববার এসব ব্যক্তি মারা গেছেন এবং তারা সবাই বিদেশী তবে কীভাবে তারা মারা গেছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায় নি।

এসপিএ’র রিপোর্টে বলা হয়েছে, এ পর্যন্ত ছয় লাখ ২০ হাজার ব্যক্তি হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন। পবিত্র মক্কা ও মদিনা শহরে হজব্রত পালন করা হয় এবং তা পরিচালনার যাবতীয় দায়িত্ব পালন করে সৌদি রাজতান্ত্রিক সরকার।

২০১৫ সালে দুটি মর্মান্তিক ঘটনায় হাজার হাজার হাজি নিহত হওয়ার পর হজ আয়োজনের বিষয়ে সৌদি সরকারের যোগ্যতা নিয়ে মারাত্মক প্রশ্ন ওঠে। সে সময় কাবা ঘরের ওপর বিশাল ক্রেন ভেঙে পড়লে প্রথম ঘটনায় ১০০’র বেশি হজে যাওয়া ব্যক্তি নিহত হন। পরে হজের দিন মিনায় প্রতীকি শয়তানকে পাথর মারার সময় কৃত্রিম ভিড়ের কারণে মারা যান কয়েক হাজার হাজি যার মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নাগরিক ছিলেন ৪৬৫ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

একদিনেই সৌদি আরবে মারা গেছেন ৩১ হাজি

আপডেট সময় ০৭:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭