ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক

আলোয় আলোয় রাঙিয়ে তোলা রাজধানী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিদ্যুৎ উৎপাদনে সরকারের সফলতা উদযাপনে আলোয় আলোয় রাঙিয়ে তোলা হয়েছে রাজধানীকে। শুক্রবার হাতিরঝিল, সদরঘাট ও বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে এ আয়োজন করা হয়।

হাতিরঝিলের বাহারি পানির ফোয়ারায় বর্ণিল হয়ে ওঠে রঙের ছটা। সদরঘাটের আলোর খেলায় মেতে ওঠে বয়সের ভারে ক্লান্ত বুড়িগঙ্গা। একই সঙ্গে আধুনিক সাজে সজ্জিত বসুন্ধরা কনভেনশন হলেও জমে ওঠে ঝিকিমিকি আলোর মেলা।
সন্ধ্যা ঠিক ৭টা ২০ মিনিটে আলোর ঝলকানিতে উজ্জ্বল হয়ে ওঠে হাতিরঝিল। ১৯৭১ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিদ্যুতের অবস্থা তুলে ধরা হয় লেজার শো’র মাধ্যমে। এরপর শুরু হওয়া বর্ণিল আতশবাজিতে ঝিকমিক করে ওঠে রাতের আকাশ। একই সঙ্গে সবুজ লেজার রশ্মির বর্ণিল ছটা। টানা ২০ মিনিটের চোখ ধাঁধানো আলোক উৎসবের পর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নেমে আসে পরিতৃপ্তির মৌনতা।

দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছাড়িয়েছে ২০ হাজার মেগাওয়াট। এ অর্জনকে স্মরণীয় করে রাখতেই আয়োজন করা হয় এ আলোক উৎসব। এ সময় দেশাত্মবোধক গান ও সরকারের উন্নয়নের তথ্য পরিবেশন করা হয় ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

আলোয় আলোয় রাঙিয়ে তোলা রাজধানী

আপডেট সময় ১০:১৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮