ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চলছে: আমু

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বানচাল করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, ‘নির্বাচন বানচাল করতে এখনো নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সব কিছু প্রতিহত করে বাংলাদেশের জনগণ আবারো শেখ হাসিনাকেই নির্বাচিত করবেন।’

শনিবার সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের নবনির্মিত রেললাইলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ রেললাইন মাইজগাঁও রেল স্টেশনে গিয়ে সংযুক্ত হবে। ৫ দশমিক ৬৪ কিলোমিটার দৈর্ঘের এই রেললাইনে প্রতিদিন ২৪টি ওয়াগনে করে ৮১৬ মেট্রিক টন সার পরিবহন করা সম্ভব হবে। ফলে কারখানার পরিবহন ব্যয় সাশ্রয় হবে ২৫ শতাংশ।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমু বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশে সাংবিধানিকভাবে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে।

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ সামাদ চৌধুরী এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন অনুষ্ঠানে বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চলছে: আমু

আপডেট সময় ০৬:১৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮