ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

স্পেনের বিপক্ষে গোল্ডেন বুট পরবেন হ্যারি কেন

আকাশ স্পোর্টস ডেস্ক:

ন্যাশনস লিগে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে একজোড়া সোনার বুট পরে খেলবেন বলে জানিয়েছেন হ্যারি কেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার।

রাশিয়া বিশ্বকাপের পর এটাই হবে জাতীয় দলের হয়ে ইংলিশ অধিনায়কের প্রথম ম্যাচ। টুর্নামেন্টে ছয় গোল করে গোল্ডেন বুট জেতেন তিনি। দলকে নিয়ে যান সেমিফাইনালে।

হ্যারি কেন যে বুট পরে খেলবেন, তা বিশ্বকাপের সোনার বুট নয়। এই বুট জোড়া তাকে দিয়েছে বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি।

ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে প্রথম গোল্ডেন বুট জেতেন গ্যারি লিনেকার। কেন দ্বিতীয়।

শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে কেনের হাতে বিশ্বকাপের গোল্ডেন বুট তুলে দেয়া হবে। তার আগেই নাইকির সৌজন্যে পেয়ে যাচ্ছেন আরেক জোড়া।

টটেনহ্যাম এবং ইংল্যান্ড জাতীয় দলে তার অবদানের জন্য কেনকে সম্মানিত করতে এই সোনার বুট উপহার দিচ্ছে নাইকি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

স্পেনের বিপক্ষে গোল্ডেন বুট পরবেন হ্যারি কেন

আপডেট সময় ০৯:২১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮