ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অধিনায়কত্বকে মঙ্গল মনে করছেন নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক:

আর নয় হাতবদল। ব্রাজিলের স্থায়ী অধিনায়ক হলেন নেইমার। দলের নেতৃত্ব পেয়ে খুশি তিনি। একে নিজের জন্যই মঙ্গল ভাবছেন ব্রাজিলিয়ান প্রিন্স। দায়িত্ব পেয়েই রাশিয়া বিশ্বকাপে ভরাডুবির জন্য সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন।তিনি।

গেল বিশ্বকাপে ভিন্ন ভিন্ন অধিনায়ক নিয়ে মাঠে নেমেছে ব্রাজিল। দলীয় স্বার্থেই স্থায়ী অধিনায়ক দরকার ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। অবশেষে সেই পথে হাঁটলেন কোচ তিতে। স্থায়ী ভিত্তিতে নেইমারকে নিয়োগ দিলেন তিনি।

শুক্রবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নেইমারের নতুন পথচলা। এরই মধ্যে বুঝে নিয়েছেন সব দায়িত্ব। এরপর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফের দায়িত্ব নিলাম। এর জন্য নিজেকে মোটামুটি হলেও উপযুক্ত ভাবছি। ইতিমধ্যে অনেক কিছু শিখেছি। আরও অনেক কিছু শিখতে চাই। এ দায়িত্ব আমার জন্য মঙ্গল হবে।

২৬ বছর বয়সী ফুটবলার বলেন, এখন আমি ব্রাজিলের মতো দলের অধিনায়ক। দায়িত্ব বেড়ে গেল। ভালো ফুটবল খেলার প্রতিই আমার মনোযোগ থাকবে। পাশাপাশি সতীর্থদের সহায়তা করা। তাদের কাছ থেকে সেরাটা বের করে আনতে চেষ্টা করব।

রাশিয়ায় খুব ভালো না করলেও খারাপ করেননি নেইমার। দলগতভাবে ব্রাজিলও মন্দ করেনি। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন সেলেকাওরা। তবে তাতে সন্তুষ্ট নন সমর্থকরা। তারা প্রিয় খেলোয়াড়দের হাতে শিরোপা দেখতে চেয়েছিলেন।

তাদের আশা পূরণ করতে না পারায় ক্ষমা চেয়েছেন অধিনায়ক, আমি জানি; গোটা বিশ্বে আমাদের অসংখ্য ভক্ত আছে। অনেকেই পাগলের মতো আমাদের সমর্থন করেন। পরাজয় মেনে নেয়া কষ্টকর। সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অধিনায়কত্বকে মঙ্গল মনে করছেন নেইমার

আপডেট সময় ০৫:০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮