ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শাকিবের নতুন নায়িকা রোদেলা

আকাশ বিনোদন ডেস্ক:

কে হবে শাকিব খানের নতুন নায়িকা? এ নিয়ে বেশকিছু দিন ধরেই শোবিজে গুঞ্জন চলছিল। কারণ শাকিবের সিনেমা মানেই বড় বাজেট, ব্যাপক আয়োজন।

বুধবার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘শাহেনশাহ’-এর মহরত অনুষ্ঠিত হয়। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দুজন নায়িকা থাকবেন বলে ঘোষণা দেয়া হয়েছে।

এরই মধ্যে নুসরাত ফারিয়ার নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু অন্য নায়িকার নাম চমক হিসেবে রেখেছেন এর নির্মাতা।

অন্য আরেকজন নায়িকা কে? এ বিষয়ে এই চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলেও সঠিক উত্তর পাওয়া যায়নি।

তবে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, জান্নাতুল এভ্রিল ও রোদেলা জান্নাতের নাম। এখন এই দুজনের মধ্যে কে থাকছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন নবাগত নায়িকা রোদেলা জান্নাত।

শাপলামিডিয়া প্রযোজিত এ সিনেমায় শাকিব খান ও নুসরাত ফারিয়া চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটির কনটেন্ট পার্টনার লাইভ টেকনোলজি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শাকিবের নতুন নায়িকা রোদেলা

আপডেট সময় ১০:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮