ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নেইমার বার্সায় ফিরলে খুশি রোনালদিনহো

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড (২২২ মিলিয়ন ইউরো) গড়ে গেল বছরের আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। এরপর থেকেই গুঞ্জন প্যারিস ছেড়ে ফের স্পেন কিংবা ইংল্যান্ডে ফিরছেন তিনি। কারণ হিসেবে জানা গেছে ফ্রেঞ্চ লিগের মান ভালো না হওয়া এবং পিএসজি কর্মকর্তা-খেলোয়াড়দের সঙ্গে বাগবিতণ্ডা।

ইতিমধ্যে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, চেলসি, রিয়াল মাদ্রিদের ডেরায় ব্রাজিল প্রিন্সের ভেড়ার কথা চাউর হয়েছে। বাদ যায়নি বার্সায় প্রত্যাবর্তনের কথাও। সব কানে পৌঁছেছে তারই সাবেক সতীথর্ রোনালদিনহোর। এবার নেইমারের যোগ দেয়া নিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন এ ব্রাজিলিয়ান কিংবদন্তি। জানালেন প্রিয় সতীর্থ কাতালানদের ডেরায় ভিড়লে খুশি হবেন তিনি।

রোনালদিনহো বলেন, নেইমার বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি খুশি হবো, সে যদি বার্সায় ফেরে। ফুটবলে সবকিছুই সম্ভব। সবচেয়ে বড় কথা পিএসজিতে সুখে আছে ও।

নেইমার এখন পর্যন্ত পিএসজির হয়ে ৩৫টি ম্যাচ খেলেছেন। ৩২ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছে ১৭টি। দলে সব সুপারস্টার এডিনসন কাভানি, কিলিয়ান এমবাপ্পে, অ্যাঞ্জেল ডি মারিয়ার সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

নেইমার বার্সায় ফিরলে খুশি রোনালদিনহো

আপডেট সময় ০৪:৩৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮