ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পাকিস্তানে ছারপোকার কামড়ে হাসপাতালে ৮ ক্রিকেটার!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

পাকিস্তানের প্রথম শ্রেণির টুর্নামেন্টে এক ম্যাচে ড্রেসিং রুমে ছারপোকার কামড় খেয়ে হাসপাতালে গেছেন আটজন ক্রিকেটার।

টুর্নামেন্টটা ছিল প্রথম শ্রেণির। তাই ড্রেসিং রুম থেকে শুরু করে সবকিছুই পরিস্কার পরিচ্ছন্ন হওয়ার কথা। অথচ ড্রেসিং রুমে ছারপোকার রাজত্ব!

পাকিস্তানের জার্সিতে ৪০ টেস্ট ও ৫৮ ওয়ানডে খেলা সাবেক ব্যাটসম্যান ইমরান ফারহাত সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্যটি জানিয়েছেন।

কায়েদ-ই-আজম ট্রফিতে হাবিব ব্যাংক লিমিটেডের হয়ে খেলতে গিয়েছিলেন ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে। সেখানকার ড্রেসিং রুমে ছারপোকার আক্রমণের শিকার হন ইমরান ফারহাতসহ আরও সাত ক্রিকেটার। সেখানে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।

ইসলামাবাদের এই মাঠের বাজে অবস্থা ভিডিও করে টুইটারে ছেড়েছেন তিনি। আক্রান্ত ক্রিকেটারদের ছবিও পোস্ট করেছেন। মাঠের আউটফিল্ডের অবস্থা ভীষণ বাজে। গ্যালারিতে ভাঙা আসন, ড্রেসিং রুমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল এবং ময়লায় ভর্তি। ফারহাত তার টুইটে লেখেন, ‘ছারপোকার ভয়াবহ কামড় খেয়ে মাঠ থেকে হাসপাতালে যাচ্ছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

পাকিস্তানে ছারপোকার কামড়ে হাসপাতালে ৮ ক্রিকেটার!

আপডেট সময় ০৪:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮