ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়া দেখা করলে সংলাপের ক্ষেত্র তৈরি হতো : ওবায়দুল

ফাইল ফটো

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাড়ি গিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেননি। সেদিন খালেদা জিয়া দেখা করলে সংলাপের ক্ষেত্র তৈরি হতো।

জাতীয় শোক দিবসে আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে এসব এসব কথা বলেন ওবায়দুল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে গণতন্ত্রের ধারাকে ব্যাহত করছেন। এ ভুয়া জন্মদিন পালন করে সংলাপের পরিবেশ নষ্ট হচ্ছে। তাঁর ম্যারেজ সার্টিফিকেট ও পাসপোর্টে ১৫ আগস্ট জন্মদিন নয়।

‘বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি। এ সরকারের মেয়াদে তাদের ফিরিয়ে আনার বিষয়ে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে’, বলেন ওবায়দুল।

ওবায়দুলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার যে কমিটি কাজ করছে, আমি সেই কমিটির সদস্য। সরকার খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে নানা ধরনের উদ্যোগ নিয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়া দেখা করলে সংলাপের ক্ষেত্র তৈরি হতো : ওবায়দুল

আপডেট সময় ০১:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭