ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রোনালদোকে ছাড়িয়ে গেলেন বেনজেমা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

চলতি মৌসুমে লা লিগায় সবচেয়ে বেশি ক্লাবের বিপক্ষে গোল করার হিসেবে সাবেক সতীর্থ রোনালদোকে ছাড়িয়ে গেছেন বেনজেমা। স্পেনের শীর্ষ লিগে সর্বোচ্চ ৩৩টি ক্লাবের বিপক্ষে গোল করেছেন ফরাসি এই স্ট্রাইকার।

২০১৮-১৯ মৌসুমটা দারুণভাবে শুরু করেছেন বেনজেমা। লিগে এখন পর্যন্ত তিন ম্যাচে চার গোল করেছেন ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার। শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেসকে ৪-১ ব্যবধানে হারানোর ম্যাচে নিজের দুই গোলের প্রথমটি করে কীর্তিটি গড়েন বেনজেমা।

লা লিগায় ৩৩ ক্লাবের বিপক্ষে মোট ১৩১ গোলের মালিক বেনজেমা আরেকটি কীর্তি গড়েছেন যা রোনালদো গড়তে পারেননি। লিগে যে ৩৩ দলের মুখোমুখি হয়েছেন পর্তুগিজ অধিনায়ক তার মধ্যে এই লেগানেসের বিপক্ষে কেবল গোল করতে পারেননি তিনি। কিন্তু গতরাতে গোল করে এই জায়গায় এগিয়ে গেছেন বেনজেমা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

রোনালদোকে ছাড়িয়ে গেলেন বেনজেমা

আপডেট সময় ০৪:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮