ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২৫ অক্টোবর বিপিএলের প্লেয়ার ড্রাফট

আকাশ স্পোর্টস ডেস্ক: 

একাদশ জাতীয় নির্বাচনের জন্য এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর হবে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে। তার আগে ২৫ অক্টোবর হবে বিপিলের প্লেয়ার ড্রাফট। বিপিলের এবারের আসরে নতুন করে যোগ হচ্ছে রিভিউ পাশাপাশি একজন বিদেশি আম্পায়ার রাখা হবে বলে জানা গেছে।

গতকাল শনিবার ১ সেপ্টেম্বর বিপিএলের ফ্রাঞ্চাইজিদের নিয়ে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিপিএলে গভর্নিং বডির সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, আগামী ২৫ অক্টোবর বিপিএলের প্লেয়ার ড্রাফট হবে। এবারের আসরে রিভিউ সিস্টেম থাকবে। অংশগ্রহণকারী দলগুলো ইনিংসে একটি করে রিভিউ নিতে পারবে।এছাড়াও দেশিও আম্পারিং নিয়ে বিতর্ক থাকায় এবারের আসরে প্রতি ম্যাচে একজন করে বিদেশি আম্পায়ার রাখা হবে বলছেন বিসিবির এ পরিচালক।

তিনি আরো বলেন, বিপিএলের প্রতিটি দল চারজন করে খেলোয়াড় রেখে দিতে পারবে। সেপ্টেম্বরের মধ্যে দলগুলোকে রেখে দেয়া খেলোয়াড়দের নাম দিতে হবে। ড্রাফটের বাইরে থেকে প্রতিটি দল দুজন করে খেলোয়াড় নিতে পারবে। বাকিদের ড্রাফট থেকে কিনতে হবে।

আগামী ৫ জানুয়ারি বিপিএলের মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে বিসিবির এ পরিচালক বিপিএল একদিন এগিয়ে আনারও ইঙ্গিত দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

২৫ অক্টোবর বিপিএলের প্লেয়ার ড্রাফট

আপডেট সময় ০৪:০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮