ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুভেন্টাসের জয়ে গোলহীন রোনালদো

আকাশ স্পোর্টস ডেস্ক:

সিরি ‘এ’র ম্যাচে শনিবার জয় পেয়েছে জুভেন্টাস। পারমাকে ২-১ গোলে হারিয়েছে তারা। কিন্তু ম্যাচটিতে গোল করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্টাসের হয়ে তিনটি ম্যাচ খেলে ফেললেও এখনো গোলের দেখা পাননি এই পর্তুগীজ তারকা। রিয়াল মাদ্রিদ ছেড়ে এই মৌসুমে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন তিনি।

এদিন এন্নিও তারদিনিতে অনুষ্ঠিত ম্যাচটিতে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল জুভেন্টাস। ৬৬ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে তারা। ৩৪ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে পারমা। জুভেন্টাস টার্গেটে শট নেয় ছয়টি। পারমা টার্গেটে শট নেয় চারটি।

ম্যাচটি শুরু হতে না হতেই এগিয়ে যায় জুভেন্টাস। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করেন মারিও মানজুকিচ। এরপর ৩৩তম মিনিটে সমতায় ফেরে পারমা। গোলটি করেন গেরভিনহো। ১-১ সমতায় থেকে বিরতিতে যায় উভয় দল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮তম মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় জুভেন্টাস। গোলটি করেন ব্লেইজ মাতুইদি। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়ে পয়েন্ট টেবিলে এখন শীর্ষ অবস্থানে রয়েছে জুভেন্টাস। আর তিন ম্যাচ খেলে একটি ড্র করে দুইটিতে হেরে ১৬তম অবস্থানে আছে পারমা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জুভেন্টাসের জয়ে গোলহীন রোনালদো

আপডেট সময় ০২:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮