ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: জামায়াত আমির হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা বের হওয়া সব জাহাজ আটকানো হবে: ট্রাম্প ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ার পর মধ্যস্থতার প্রস্তাব দিল রাশিয়া সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন আটকে পড়া বাংলাদেশি জাহাজ শিগগিরই হরমুজ প্রণালি পার হতে পারবে : ইরানি রাষ্ট্রদূত কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু পয়লা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

রেফারিকে ধাক্কা, ৫ ম্যাচ নিষিদ্ধ রোনালদো

অাকাশ স্পোর্টস ডেস্ক:

রেফারিকে ধাক্কা দেয়ায় ৫ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রিয়েল মাদ্রিদের তারকা স্টাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। স্প্যানিশ ফুটবলের ডিসিপ্লানারি কমিটি সোমবার এ সিদ্ধান্ত নেয়। এর ফলে এল ক্লাসিকোতে রিয়েল মাদ্রিদের পরবর্তী ৫ ম্যাচে তিনি খেলতে পারবেন না।

রোববার স্পানিস সুপার কাপে বার্সার বিরুদ্ধে গোল দেয়ার কিছুক্ষণ পরেই এক হলুদ কার্ড পান রোনালদো। এর আগেও পেয়েছিলেন আরেকটি হলুদ কার্ড। দুই কার্ড মিলে লাল কার্ড পান তিনি। লাল কার্ড পাওয়ার পরেই মাথা গরম হয়ে যায় রোনালদোর। ধাক্কা দেন রেফারিকে।

ম্যাচ শেষে রেফারি রিকার্দোস দে বার্গোস বেনগোয়েক্সিয়া প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করেছেন। এতে তিনি রোনালদোর নাম উল্লেখ করে লিখেছেন, ‘লাল কার্ড দেখানোর পর সে আমাকে সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে হালকা ধাক্কা মেরেছে।’

লাল কার্ড পাওয়ায় আগেই নিষিদ্ধ হয়েছিলেন এক ম্যাচ। আর এই কাণ্ডে আগেই সোমবার নিষিদ্ধ করা হয় আরও ৪ ম্যাচ। ৫ ম্যাচ নিষিদ্ধ হওয়ায় আগামী ২০ সেপ্টেম্বর লিগে রিয়াল বেতিসের বিপক্ষে খেলায় ফিরতে পারবেন চারবারের বর্ষসেরা এই ফুটবলার।

অবশ্য তার আপিলের সুযোগ রয়েছে। আগামী ১০ দিনের মধ্যে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: জামায়াত আমির

রেফারিকে ধাক্কা, ৫ ম্যাচ নিষিদ্ধ রোনালদো

আপডেট সময় ১২:৫৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭