ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

জুভেন্টাসের হয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

আকাশ স্পোর্টস ডেস্ক:

অবশেষে জুভেন্টাসের হয়ে অভিষেক হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। দলে যোগ দিলেও এপর্যন্ত তাঁর নতুন ক্লাবের হয়ে প্রি-সিজন ক্যাম্পেইনে খেলেননি তিনি। তুরিনের ৫০০০ ভক্তের সামনে তাঁকে জুভেন্টাসের জার্সিতে খুব শিগগিরই পরিচয় করিয়ে দেওয়া হবে। সিরি এ ক্যাম্পেইন শুরুর আগে এই সিজনে জুভেন্টাস সবসময়ের মতো তাঁদের ‘বি’ দলের বিপক্ষে মাঠে নামবে।

জুলাইয়ে জুভেন্টাস প্রায় ১০০ মিলিয়ন ইউরোর রেকর্ড পারিশ্রমিকে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে আনেন। ক্লাব ফুটবলের যতকিছু অর্জন করা সম্ভব, তার সবকিছুই সেন্টিয়াগো বার্নাব্যুতে নয় বছরে জয় করেছেন এই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। সিরি এ সাম্প্রতিক বছরগুলোতে প্রিমিয়ার লীগ বা লা লিগার দলগুলোর মুখোমুখি হয়নি। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার মনে করেন, রোনালদো ইতালিয়ান ফুটবলের গৌরব আবারও ফিরিয়ে আনবেন।

সাও পাওলোতে ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি মনে করি, রোনালদো ইতালিয়ান ফুটবলে পরিবর্তন আনবে। কারণ রোনালদো একজন অসাধারণ খেলোয়াড়। সে ফুটবলের একজন কিংবদন্তি, একজন প্রতিভাবান। আমি তাঁর সিদ্ধান্তে খুশি। আমার মনে হয় সিদ্ধান্তটি তাঁর জন্য কঠিন ছিল। তাই তাঁর জন্য শুভ কামনা, কিন্তু প্যারিসের (পিএসজি) বিপক্ষে নয়।’

রোনালদোর অভিষেক ম্যাচ অনুষ্ঠিত হবে তুরিন থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে ভিলার পেরোসায়, জুভেন্টাসের ‘বি’ দলের বিপক্ষে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

জুভেন্টাসের হয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

আপডেট সময় ০৬:১৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮