ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জার্মানিকে বিদায় জানালেন ওজিল

আকাশ স্পোর্টস ডেস্ক:

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) বিতর্কিত আচরণের প্রতিবাদে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন দেশটির জনপ্রিয় ফুটবলার মেসুত ওজিল। রোববার এক বিবৃতিতে ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার এ সিদ্ধান্তের কথা জানান।

সম্প্রতি অনুষ্ঠিত রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি। ওজিল জানান, সাম্প্রদায়িকতার কারণে রাশিয়ার আসরে দলের ব্যর্থতার জন্য তাকে দায়ী করা হচ্ছে। এ বিতর্কের কারণেই জার্মানির হয়ে আর না খেলার ঘোষণা দেন আর্সেনাল তারকা মেসুত ওজিল।

গত মে মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দেখা করার কারণে ওজিলকে জার্মানির রাজনীতিবিদরা সমালোচনা করেছিলেন।

জাতীয় দলের হয়ে খেলা ৯২ ম্যাচে ২৩ গোল করেন ওজিল। ২০১৪ সালে জার্মানির ব্রাজিল বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তুর্কি বংশোদ্ভূত এ মিডফিল্ডার।

আমার দুটি হৃদয়, একটি তুরস্কের অন্যটি জার্মানির

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাতের বিষয়ে মুখ খুলে শনিবার ওজিল টুইটার অ্যাকাউন্টে বলেন, আমি তুরস্ক বংশোদ্ভূত, তাই তুরস্কের প্রতি আমার ভালোবাসা রয়েছে। আমার পিতা আমাকে শিখিয়েছেন, আমরা যেখান থেকে এসেছি, যেখানে আমাদের পরিবার বেড়ে উঠেছে এবং আমাদের স্মৃতি রয়েছে- আমরা যেন তাকে ভুলে না যাই।

ওজিল বর্তমানে জার্মানির নাগরিক। এ বিষয়টিকে তিনি ছোট করতে চান না। তিনি লিখেছেন, আমার দুটি হৃদয়, এর একটি হচ্ছে তুরস্ক, অন্যটি জার্মানি।

ওজিল বলেন, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল ২০১০ সালে এরদোগানের সঙ্গে দেখা করেছিলেন। ওই সময় বার্লিনে তুরস্ক ও জার্মানির মধ্যে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচ এরদোগান ও মেরকেল একত্রে উপভোগ করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জার্মানিকে বিদায় জানালেন ওজিল

আপডেট সময় ১০:০০:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮